অনলাইন ব্যবসা না করে অফলাইন ব্যবসা করুন।
আমাকে অনেকেই যখন জিজ্ঞেস করে, “অনলাইনে ব্যবসা করতে চাই, কিভাবে কী করবো?” তখন আমি বলি, যদি অনলাইন নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে অফলাইন ব্যবসা করুন।
না! আমি আপনাকে ডিমোটিভেট করছি না, বাস্তবতা বলছি।
প্রায় ৬৮% অনলাইন ব্যবসা ১–২ বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। এর মধ্যে যারা ব্যর্থ হয়েছে, তাদের মধ্যেও অনেকে অনলাইন ব্যবসা সম্পর্কে যথেষ্ট জানার পরেও সফল হতে পারেনি। সেখানে নতুন কেউ এসে তেমন কিছুই করতে পারবে না। এতে শুধু সময় ও এনার্জি নষ্ট হবে, আর জোশের বশে বুস্ট করলে টাকাও নষ্ট হবে।
এর চেয়ে ভালো হলো অফলাইন ব্যবসা করা অর্থাৎ কোথাও একটি শপ নিয়ে বসা বা নির্দিষ্ট নেটওয়ার্ক থাকলে তাদের কাছে নির্দিষ্ট পণ্য বা সার্ভিস বিক্রি করা। অনেক সময় অনলাইনের চেয়ে অফলাইনে ভালো ফলাফল পাওয়া যায়। অফলাইনের পাশাপাশি নিজের কাজ অনলাইনেও টুকটাক প্রচার করুন তবে মূল উদ্দেশ্য থাকবে অফলাইন ব্যবসা।
তবে অফলাইনে কিছু সীমাবদ্ধতা থাকে। কাস্টমার পাওয়াও কঠিন হয়ে থাকে। তাই যদি সত্যিই অনলাইনে ব্যবসা করতে চান, তাহলে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা অর্জন করে তারপর শুরু করুন।
যেমন শুধু দুটি বিষয় বলি:-
কন্টেন্ট মেকিং ও অ্যাড রানিং।
এই দুটি বিষয়ই এত বড় যে সংক্ষেপে বলা কঠিন। কন্টেন্ট মেকিং-এর জন্য প্রপার মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কপিরাইটিং মেইনটেইন করে স্ক্রিপ্ট রাইটিং, অডিয়েন্সের পার্সপেকটিভ বুঝে ভিন্ন ভিন্ন ফর্মুলা ও স্ট্রাকচার তৈরি করা, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন, স্টুডিও সেটআপ (ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা, মাইক্রোফোন, লাইট ইত্যাদি) এবং এঙ্গেইজিং প্রফেশনাল এডিটিং ইত্যাদি ইত্যাদি। এটি শেখাই অনেক সময়সাপেক্ষ। তার উপর আবার মেটা মার্কেটিংও বুঝতে হয়।
তবে আরেকটি উপায় আছে। আপনি চাইলে এক্সপার্টদের দিয়ে আপনার কাজগুলো করিয়ে নিতে পারেন। আপনি যদি ব্যবসা নিয়ে সিরিয়াস হন, তাহলে ভিডিও কন্টেন্ট মার্কেটিং-এ ইনভেস্ট করুন। কারণ সেলস ও ব্র্যান্ডিং-এর অন্যতম প্রধান রাস্তা এটি। পাশাপাশি অন্যান্য সেক্টরেও লোক হায়ার করতে পারেন বা নিজে দেখাশোনা করতে পারেন। এতে অনলাইনে নতুন হলেও প্যারা কমে যাবে।
তবে কিছু ক্ষেত্রে প্যারা খাবেন। এইজন্য প্রতিটি বিষয় নিয়ে এক্সপার্ট না হলেও, সব বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে।
তাই অনলাইন ব্যবসায় যদি আসতেই হয়,
ফর্মুলা হচ্ছে:-
শিখতে থাকুন+এক্সপার্টদের দিয়ে কাজ করান=সেলস আসবে এবং ব্র্যান্ডও দাঁড়াবে, ইনশাআল্লাহ।